মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর উচ্চশিক্ষার জন্য 4 টি স্কলারশিপ, দেখেনিন এখুনই
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর উচ্চশিক্ষার জন্য 4 টি স্কলারশিপ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর উচ্চশিক্ষার জন্য 4 টি স্কলারশিপ বাংলার শিক্ষার্থীদের জন্য সুখবর। দু:স্থ মেধাবী পড়ুয়া যারা পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার জন্য তাদের উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যেতে অপারগ তাদের জন্য নিয়মিত সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপের খোঁজ দিয়ে থাকি আমরা। তেমনই একটি গুরুত্বপূর্ণ বৃত্তি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ । এটি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সবচেয়ে বড়ো স্কলারশিপ। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন বিদ্যার্থীদের প্রতিবছর এই বৃত্তি প্রদান করে থাকে রাজ্য সরকার। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার একে একে সমস্ত স্কলারশিপে আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আজ আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা পাবেন পড়ুয়ারা? বাংলার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ফি বছর এই স্কলারশিপ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাস থেকে শুরু করে রিসার্চ লেবেল পর্যন্ত যোগ্য শিক্ষার্থীরা শর্তানুযায়ী নির্দিষ্ট কোর্সে সম্পূর্...