পরীক্ষার হলে যে ৫টি ভুল কখনই করা উচিৎ নয়
পরীক্ষার হলে যে ৫টি ভুল কখনই করা উচিৎ নয় মাঝে মাঝেই দেখা যায় যে, আমরা অনেক ভাল প্রস্তুতি নেয়ার পরও পরীক্ষা আশানুরূপ হয় না। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পরীক্ষার হলে করা কিছু ছোট ছোট ভুল। আমরা সবাই যেকোনো পরীক্ষাতে অবশ্যই আমাদের সেরাটা দিতে চাই কিন্তু কিছু ভুলের কারণে সেরাটা দিয়েও সেরা ফলাফলটা পেতে পারি না। তো আজকে আমাদের আলোচনার বিষয় হল এমনই পাচঁটি সাধারন ভূল যেগুলি আমরা পরীক্ষার হলে করে থাকি। (১) প্রশ্নপত্র ঠিকমত না পড়া : মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সময় সাধারনত ৩ ঘন্টা ১৫ মিনিট সময় দেওয়া হয়। এমনিতে পরীক্ষার জন্য ৩ ঘন্টা দেওয়া হয়। আর বাকি ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্রটি ভালোভাবে পড়ার জন্য। প্রশ্নপত্র পড়ার সময় প্রত্যেকটা প্রশ্নের সঠিক প্রসঙ্গটা বুঝে নিতে হবে, আর লেখার সময় ঠিক সেই মতো লিখতে হবে। এছাড়াও অনেক সময় পরীক্ষার্থীদের বিচলিত করার জন্যও কনফিউজিং প্রশ্ন করা হয়। সেক্ষেত্রেও শুধুমাত্র তারাই ঠিকমত উত্তর করতে পারে, যারা প্রশ্নটা ঠিকমত পড়ে। (২) অন্যদের অতিরিক্ত পৃষ্ঠা নিতে দেখে বিব্রতবোধ করা : আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে, শিক্ষকরা পৃষ্ঠা গুণে...