Madhyamik Bengali Rachana Suggestion / Bigjan o Kusamoskar / বিজ্ঞান ও কুসংস্কার
বিজ্ঞান ও কুসংস্কার Madhyamik Bengali Rachana Suggestion বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান মানুষকে এগিয়ে নিয়ে চলে আর কুসংস্কার মানুষকে পেছনে টানে। প্রকৃতির নিয়মগুলিকে আবিষ্কার করে তাকে নিজেদের সিবিধার্থে প্রয়োগ করাই বিজ্ঞানের কাজ, যার মূল উপাদান হল যুক্তি। অন্যদিকে, কুসংস্কার হল এমন কিছু বিশ্বাস বা প্রথা, যা মূলত ভয় ও অজ্ঞানতার কারণে মানুষকে মেনে চলতে বাধ্য হয়। যার ফলে সে সত্যকে বুঝতে বা চিনতে পারে না। কিছু মানুষ এই দুর্বল সমাজ - মানসিকতাকে কাজে লাগিয়ে মানুষকে ঠকায়, শোষণ করে আবার প্রতারিতও করে। একমাত্র বিজ্ঞান ও যুক্তির প্রতি যথার্থ নির্ভরতাই কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে পারবে। কুসংস্কারের উৎপত্তি : আদিম মানুষরা পাহাড়ে - জঙ্গলে বাস করত। তখন কিন্তু বিজ্ঞানের জন্ম হয়নি। মানুষ সেই সময় থেকেই অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাসী ছিল। যে-কোনো প্রাকৃতিক ক্রিয়াকাণ্ডের কারণ ও উৎস সম্পর্কে কোনো ধারণা না-থাকায়, এসবের মূলে যে অপদেবতারা ক্রিয়াশীল - এ বিশ্বাস সেকালের মানুষের মনে দৃঢ়বদ্ধ হয়ে গিয়েছিল। রোগশোকের মূলেও অপশক্তি অর্থাৎ অপদেবতাদের কুদৃষ্টি, ভূতপ্রেত প্রভৃতি অশরীর...