WB Class 7 Geography Model Activity Task 2021 Part - 4 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
মডেল অ্যাক্টভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণি ১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ সূর্যের উত্তরায়নের সময়কাল - ক) ২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর খ) ২৩ শে সেপ্টেম্বর থেকে ২১ শে মার্চ গ) ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন ঘ) ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর উত্তরঃ গ) ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন ১.২ কোনো মানচিত্রে সমচাপরেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে - ক) বায়ুর চাপ বেশি হয় খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয় গ) বায়ুর চাপ কম হয় ঘ) বায়ুর চাপের পার্থক্য কম হয় উত্তরঃ খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয় ১.৩ টোকিও - ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো - ক) খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা খ) স্বল্প জনঘনত্ব গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম ঘ) সমুদ্র থেকে দুরবর্তী স্থানে অবস্থান উত্তরঃ গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম ২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ২.১ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ __________ থাকে। উত্তরঃ কমতে ২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ __________ পায়। উত্তরঃ বৃদ্ধি ২.৩ এশিয়া মহাদেশের এ...