Madhyamik Life Science ABTA Test Papes 2021-2022 Page 138 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 138



বিভাগ - ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ আগাছা বিনাশকারী কৃত্রিক উদ্ভিদ হরমোনটি হল -

(ক) 1PA

(খ) 1BA

(গ) 2,4-D

(ঘ) 1AA

উত্তরঃ (গ) 2,4-D


১.২ সম্পর্ক নির্ধারণ করো : অগ্রমুকুলের বৃদ্ধি : অক্সিন : পার্শ্বমুকুলের বৃদ্ধি : ______।

উত্তরঃ সাইটোকাইনিন


১.৩ বিসদৃশ শব্দটি চিহ্নিত করো : দ্বিবিভাজন, বহুবিভাজন, ঊগ্যামি, পুনরুৎপাদন।

উত্তরঃ ঊগ্যামি


১.৪ মানুষের একটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ হল -

(ক) হিমোফিলিয়া

(খ) থ্যালাসেমিয়া

(গ) বর্ণান্ধতা

(ঘ) রাতকানা

উত্তরঃ (খ) থ্যালাসেমিয়া


১.৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করো : হাঁচি, কাশি, খাদ্য গলাধঃকরণ, সহজাত প্রতিবর্ত ক্রিয়া।

উত্তরঃ সহজাত প্রতিবর্ত ক্রিয়া


১.৬  সত্য/মিথ্যা নিরুপণ করো ঃ গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে। 

উত্তরঃ সত্য


১.৭ নীচের ক্রশগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রশ?

(ক) TTxTT

(খ) TTxtt

(গ) Ttxtt

(ঘ) ttxtt

উত্তরঃ (গ) Ttxtt


১.৮ অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে কোন্‌টি পরিচিত? 

(ক) থাইরক্সিন

(খ) অ্যাড্রিনালিন

(গ) ইনসুলিন

(ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (গ) ইনসুলিন


১.৯ তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশবিভাজনকে বলে -

(ক) অ্যামাইটোসিস

(খ) প্রথম মিয়োটিক বিভাজন

(গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন

(ঘ) মাইটোসিস

উত্তরঃ (ক) অ্যামাইটোসিস


১.১০ সপুষ্পক উদ্ভিদের সস্য হল -

(ক) n

(খ) 2n

(গ) 3n

(ঘ) 4n

উত্তরঃ (গ) 3n


১.১১ কোন জোড়টি সঠিক নয়?

(ক) জোড়কলম - আম

(খ) রাঙা আলু - রসালো মূল

(গ) পাথর কুচি - খর্ব ধাবক

(ঘ) চুপড়ি আলু - বুলবুলি

উত্তরঃ (খ) রাঙা আলু - রসালো মূল


১.১২ কিছু ফুল (যেমন - সূর্যমুখে, পদ্ম) সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল -

(ক) ফোটোন্যাস্টি

(খ) সিসমোন্যাস্টি

(গ) কেমোন্যাস্টি

(ঘ) থার্মোন্যাস্টি

উত্তরঃ (ঘ) থার্মোন্যাস্টি


১.১৩ সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয় -

(ক) ভ্রূণে

(খ) বীজে

(গ) ফলত্বকে

(ঘ) সস্যে

উত্তরঃ (খ) বীজে


১.১৪ কোন্‌ ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই থাকে? -

(ক) XX

(খ) XY

(গ) X

(ঘ) y

উত্তরঃ (গ) X


১.১৫ একজন বর্ণান্ধ বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোন্‌টি সঠিক?

(ক) সকল কন্যা বর্ণান্ধ

(খ) সকল পুত্র বর্ণান্ধ 

(গ) সকল পুত্র স্বাভাবিক

(ঘ) সকল কন্যা স্বাভাবিক

উত্তরঃ (ঘ) সকল কন্যা স্বাভাবিক


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik ABTA Test Paper 2025-2026 solved

WB Class 4 Bengali Question-Answer

WB Class 9 History Model Question Paper