Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 271 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 271


বিভাগ - খ


Download History App : Madhyamik History Suggestion 2022


২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দাও) : 


উপবিভাগ : ২.১


একটি বাক্যে উত্তর দাও :


২.১.১ নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?

উত্তরঃ রনজিৎ গুহ


২.১.২ ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়।

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে


২.১.৩ ভারতে রেলপথের জনক কে ছিলেন?

উত্তরঃ লর্ড ডালহৌসি


২.১.৪ সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ কৃষ্ণ কুমার মিত্র


উপবিভাগ : ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো :


২.২.১ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লঙ।

উত্তরঃ ঠিক


২.২.২ 'ওয়াহবি' শব্দের অর্থ হল নবজাগরণ।

উত্তরঃ ঠিক


২.২.৩ সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ভুল


২.২.৪ 'বন্দেমাতরম' পত্রিকার সম্পাদক ছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ ভুল


উপবিভাগ : ২.৩


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ ডাঃ মহেন্দ্রলাল সরকার

(১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী

২.৩.২ জগদীশচন্দ্র বসু

(২) কলকাতা বিশ্ববিদ্যালয়

২.৩.৩ আশুতোষ মখোপাধ্যায়

(৩) বসু বিজ্ঞান মন্দির

২,৩,৪ রবীন্দ্রনাথ ঠাকুর

(৪) আই এ সি এস

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ ডাঃ মহেন্দ্রলাল সরকার

(৪) আই এ সি এস

২.৩.২ জগদীশচন্দ্র বসু

(৩) বসু বিজ্ঞান মন্দির

২.৩.৩ আশুতোষ মখোপাধ্যায়

(২) কলকাতা বিশ্ববিদ্যালয়

২,৩,৪ রবীন্দ্রনাথ ঠাকুর

(১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী


উপবিভাগ : ২.৪


প্রদত্ত ভাররবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :


২.৪.১ কলকাতা

২.৪.২ মুন্ডা বিদ্রোহের প্রাণকেন্দ্র রাঁচি

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা মেদিনীপুর

২.৪.৪ কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর


উপবিভাগ : ২.৫


নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো :


২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে 'ব্রিটিশ সরকার' তিন আইন পাশ করে।

ব্যাখ্যা ১ : ব্রাহ্মসমাজ আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে।

ব্যাখ্যা ২ : এর আগে দুটি আইন পাশ হয়েছিল।

ব্যাখ্যা ৩ : প্রতি বছর সরকারকে তিনটি আইন পাশ করতে হয়।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ব্রাহ্মসমাজ আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে।


২.৫.২ বিবৃতি : ইংল্যান্ডে তথা ইউরোপের বাজারে নীলের দারুণ চাহিদা ছিল।

ব্যাখ্যা ১ : নীল রঙ থেকে ওষুধ তৈরি হয়।

ব্যাখ্যা ২ : শিল্পীরা ছবি আঁকার জন্য নীল ব্যবহার করতেন।

ব্যাখ্যা ৩ : কাপর রঙ করার জন্য রঞ্জক পদার্থ হিসাবে নীল ব্যবহৃত হয়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কাপর রঙ করার জন্য রঞ্জক পদার্থ হিসাবে নীল ব্যবহৃত হয়।


২.৫.৩ বিবৃতি : উনিশ শতককে 'সভাসমিতির যুগ' বলা হয়।

ব্যাখ্যা ১ : উনিশ শতকে সভাসমিতিগুলি দেশের চালিকাশক্তি ছিল।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার সভাসমিতিগুলির মতাদর্শ অনুযায়ী দেশ শাসন করত।

ব্যাখ্যা ৩ : উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।


২.৫.৪ বিবৃতি : ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা অনস্বীকার্য।

ব্যাখ্যা ১ : ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল।

ব্যাখ্যা ২ : ভারত সভার সদস্যরা নিয়মিত বন্দেমাতরম গান গাইতেন।

ব্যাখ্যা ৩ : ভারত সভার সদস্যরা অত্যাচারী ইংরেজ শাসকদের হত্যা করত।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল।



অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik ABTA Test Paper 2025-2026 solved

WB Class 4 Bengali Question-Answer

WB Class 9 History Model Question Paper