WB Class 7 Science Model Activity Task - 1 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও বিজ্ঞান 

সপ্তম শ্রেণি


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. একটি বস্তুর উষ্ণতা 40⁰C হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি C/5 = F-32/9

                            বা, 40/5 = F - 32/9

                            বা, 8 = F - 32/9

                            বা, F - 32 = 72

                            বা, F = 72 + 32

                            বা, F = 104⁰F


২. ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়?

উত্তরঃ শিশুদের একটি অপুষ্টিজনিত রোগ হলো ম্যারাসমাস। খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এই রোগ হয়। এক বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। নীচে এই রোগের প্রধান কয়েকটি লক্ষণ উল্লেখ করা হল -

  • দেহের হাড়গুলি খুব বেশি ক্ষয় পায়।

  • হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 


  • চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো থাকে।


  • হাত বা পাগুলি খুব সরু হয়।


৩. তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কী পরিবর্তন দেখবে? এটি কী ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও।

উত্তরঃ তুঁতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষন পরে দেখা যাবে যে নীল বর্ণের তুঁতের জলীয় দ্রবণে কিউপ্রিক সালফেটের সাথে লোহার বিক্রিয়া হবে। বিক্রিয়াতে লোহার কিউপ্রিক সালফেটের কপারের পরমাণুকে প্রতিস্থাপিত করবে এবং আয়রন সালফেট উৎপন্ন হবে। যেহেতু আয়রন সালফেটের রঙ হাল্কা সবুজ তাই দ্রবণটি হাল্কা সবুজ বর্ণের হয়ে যাবে। প্রতিস্থাপিত কপার বা তামা অধঃক্ষিপ্ত হবে।

     এটি এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া।


৪. তোমার দেহ থেকে কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো।

উত্তরঃ আমাদের শরীর থেকে যে যে উপায়ে জল দেহের বাইরে যায় তা নীচে আলোচনা করা হলো -

(ক) মূত্রের মাধ্যমে দেড় থেকে দুই লিটার জল দেহের বাইরে বেড়িয়ে যায়।

(খ) ঘামের মাধ্যমে প্রায় দুই লিটার জল দেহের বাইরে বেড়িয়ে যায়।

(গ) নিঃশ্বাসের মাধ্যমে প্রায় চারশো মিলিলিটার জল দেহের বাইরে বেড়িয়ে যায়।

(ঘ) মলের মাধ্যমে প্রায় দুশো মিলিলিটার জল দেহের বাইরে বেড়িয়ে যায়।

(ঙ) চোখের জলের মাধ্যমে পঞ্চাশ মিলিলিটার জল দেহের বাইরে বেড়িয়ে যায়।


Other Model Activity Task : Model Activity Task 2022

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik ABTA Test Paper 2025-2026 solved

WB Class 4 Bengali Question-Answer

WB Class 9 History Model Question Paper