অষ্টম শ্রেণি
ভূগোল
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো :
(i) সারা বছর প্রবল উষ্ণতা জনিত কারণে যে চাপ বলয় টি গঠিত হয়েছে, এটি হলো _________।
উত্তর : নিরক্ষীয় নিম্নচাপ বলয়
(ii) স্থানীয়ভাবে বায়ুর চাপ গত পার্থক্যের জন্য যে প্রবল শক্তি জনিত বায়ু প্রবাহের সৃষ্টি হয়, তা হল _________।
উত্তর : স্থানীয় বায়ু
(খ) বাম দিকের স্তম্ভের শব্দগুচ্ছের সাথে ডান দিকের স্তম্ভের শব্দগুচ্ছ কে মেলাও :
বাম দিক ডান দিক
(ক) অশ্ব অক্ষাংশ (অ) রকি পার্বত্য অঞ্চল
(খ) চিনুক (আ) বৈপরীত্য উত্তাপ
(গ) উপত্যকা বায়ু (ই) গর্জনশীল চল্লিশা
(ঘ) পশ্চিমা বায়ু (ঈ) কর্কটীয় শান্তি বলয়
উত্তর : (ক) অশ্ব অক্ষাংশ - (ঈ) কর্কটীয় শান্ত বলয়
(খ) চিনুক - (অ) রকি পার্বত্য অঞ্চল
(গ) উপত্যকা বায়ু - (আ) বৈপরীত্য উত্তাপ
(ঘ) পশ্চিমা বায়ু - (ই) গর্জনশীল চল্লিশা
২. বায়ুচাপ বলয় বলতে কী বোঝায়?
উত্তর : পৃথিবীর অক্ষাংশভেদে সূর্য রশ্মির পতনের তারতম্যের জন্য উষ্ণতারও তারতম্য ঘটে। আর বায়ু চাপের উপর উষ্ণতার প্রভাব সর্বাধিক হওয়াই বায়ুর চাপেরও তারতম্য ঘটে। ফলে পৃথিবীর পূর্ব-পশ্চিমে বলয় আকারে বেষ্টন করে কয়েকটি প্রায় সমচাপ যুক্ত অঞ্চল অবস্থান করে এদের বায়ুচাপ বলয় বলে।
৩. প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন?
উত্তর : প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উচ্চচাপ কেন্দ্র থেকে চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য কম হওয়ায় বায়ুর গতিবেগ কম হয়। আবার এই বায়ু নিম্নমুখী হওয়ায় ক্রমশ প্রশ্ন হতে থাকে ও জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। হলে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করতে পারে না। ফলে বৃষ্টিও হয় না। প্রধানত এই কারণেই প্রতীপ ঘূর্ণবাত এর মেঘমুক্ত শান্ত আবহাওয়া বিরাজ করে।
৪. পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি?
উত্তর : পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি কারণ নিচে আলোচনা করা হলো -
প্রথমত, দুই মেরু প্রদেশে সারাবছর বরফে আবৃত থাকায় বায়ু খুব শীতল ও ভারী হয়।
দ্বিতীয়ত, সূর্যকিরণ সারাবছর তীর্যকভাবে পতিত হওয়ায় উষ্ণতার অভাবে বায়ুতে জলীয়বাষ্প থাকেনা।
তৃতীয়ত, সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশের ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ দুই মেরু অঞ্চল থেকে নেমে আসে। ফলে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে।
৫. সমুদ্র বায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুপ্রবাহের গতিপথ চিহ্নিত করো।
উত্তর :
Other Model Activity Task : Model Activity Task 2022



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ